বাংলানিউজসিএ ডেস্ক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠান শেষে সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ।
ভিসি বলেন, সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে সংবাদের উৎস সম্পর্কে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে; যাতে সংবাদ প্রভাবিত না হয়ে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা যায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দুইটি ব্যান্ড দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





