বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী ৫ জানুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন অবকাশ (ছুটি) শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ১২ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে আগামী ৫ জানুয়ারি রবিবার ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত ৩ জানুয়ারি শুক্রবার থেকেই শীতকালীন ছুটি শুরু হচ্ছে। অন্যদিকে ১৬ জানুয়ারি ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষাসমূহ শুরু হবে ১৯ জানুয়ারি রবিবার থেকে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। তবে ছুটিতে জরুরি সার্ভিসসমূহ চালু থাকবে বলে জানা গেছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ ডিসেম্বর ২০১৯ /এমএম





