বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আজ। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে কালো গাউনে-টুপিতে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের সঙ্গে নিজের প্রিয় মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সবাই।
ক্যাম্পাসের স্মৃতিবিজড়িত স্থান টিএসসি, অপরাজেয় বাংলা, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন স্থানে ঘুরছেন গ্র্যাজুয়েটরা। সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা উচ্ছ্বাস।সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। রোববার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় সমাবর্তন মহড়া।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ ডিসেম্বর ২০১৯ /এমএম
Array





