Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার ঘটনা অক্টোবরে রেকর্ডসংখ্যায় পৌঁছেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য বিশ্লেষণ করে অন্তত ৩৫টি হামলার ঘটনা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অঞ্চলটিতে জাহাজে হামলার দিক থেকে অক্টোবর ছিল সবচেয়ে ভয়াবহ মাস।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হামলার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্চ। ওই মাসে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল। বার্তাসংস্থা আলজাজিরা শনিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এদিকে শুক্রবার হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত চারটি জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, ইউকেএমটিও শুক্রবার একটি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। সাম্প্রতিক এসব ঘটনা হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৩১ অক্টোবর ২০২৬/এএ


Array