Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সৌদি আরবের পবিত্র হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সিরাজুল ইসলামের ছেলে এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সিরাজুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা ও মৃত মর্জত আলী প্রধানের ছেলে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মক্কা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল ইসলাম। এর আগে শুক্রবার সকাল থেকে সিরাজুল ইসলামের প্রধানের লোকজন সিরাজুল ইসলাম প্রধান সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে হারিয়ে গিয়েছে এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছিল। সিরাজুল ইসলামের পরিচিতরা রোববার সকালে সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে সিরাজুল ইসলামের মরদেহটি শনাক্ত করেন।

সিরাজ উদ্দিনের ছেলে এনামুল হক পারভেজ বলেন, আমার বাবা গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন। গত শুক্রবার নামাজ শেষে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে হোটেলে ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। রোববার সকালে খবর আসে বাবা মারা গেছেন। সকালে বাবার সহযাত্রীরা গিয়ে মক্কা নগরীর একটি হাসপাতালে মরদেহটি সনাক্ত করেন।

তিনি আরও বলেন, রোববার আছরের নামাজের পর নামাজে জানাযা শেষে তাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ


Array