Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ব্রাজিলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছেন। রোববার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।দমকল কর্মীরা জানিয়েছেন, সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর, একক ইঞ্জিনের বিমানটি দৃশ্যত মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে এবং সকাল সাড়ে ১০টায় খনি সমৃদ্ধ শহর ইতাপেভাতে বিধ্বস্ত হয়।

দমকল কর্মীরা বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।স্থানীয়দের তোলা ছবিতে বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। পরে দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ জানুয়ারি ২০২৪ /এমএম

 


Array