Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  গত বছরের একই সময়ের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ইরানের জাফরান রপ্তানি ৫৭ শতাংশ বেড়েছে।ইরানের জাফরান রপ্তানিকারক ও বিক্রেতা সমিতির চেয়ারম্যান গোলামরেজা মিরি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানি জাফরান চাষীরা আগের ক্যালেন্ডার বছরে ২ লাখ ৩৯ হাজার টন পণ্য রপ্তানি করে। খবর বার্তা সংস্থা ইরনার।উল্লেখ্য,ইরান বিশ্বের অন্যতম শীর্ষ জাফরান উৎপাদনকারী দেশ। ইরানে উৎপাদিত ৯০ শতাংশেরও বেশি জাফরান বিদেশে রপ্তানি করা হয়। সূত্র: তেহরান টাইমস।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ০৮ জুন ২০২৩ /এমএম

 


Array