Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন।চীনা সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরপূর্বাঞ্চলের চ্যাংচুন শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত জুলাই মাসে একটি গুদাম ঘরে আগুনে ১৫ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়। এর আগের মাসে একটি মার্শাল আর্টস স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে অধিকাংশই শিশু ছিল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ সেপ্টেম্বর ২০২২ /এমএম

 


Array