Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চলতি মাসে আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন তালেবান সরকার গত বৃহস্পতিবার বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করে।সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের পক্ষে এই বন্যা মোকাবিল কঠিন। আমরা বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানাই।’

তিনি আরও জানান, চলতি মাসে বন্যায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫০ জন। ৩ হাজার ১০০ বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজারো গবাদিপশু মারা গেছে।আফগানিস্তানের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের সংস্থা ইউনিসেফ আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান অ্যান কিন্ড্রাচাক। তিনি বলেন, ‘মানুষ সবই হারিয়েছে… তারা রাতারাতি সবকিছু হারায়।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ আগস্ট ২০২২ /এমএম


Array