Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে যুদ্ধে তার দেশ আক্রান্ত হলে তিনি মুখ গুজে বসে থাকবেন না বলেও হুশিয়ারি দেন তিনি।শুক্রবার সংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর তাসের।

ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে লুকাশেঙ্কো বলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এখন সবচেয়ে গরম খবর।

তিনি বলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।লুকাশেঙ্কো বলেন, আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে এক উপায়ে। আর সেটি হলো— যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ নামে। আর এ কারণেই তাই আমি চোখ-কান খোলা রাখছি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মার্চ ২০২২ /এমএম


Array