প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ১৪ দিনের স্ব-পর্যবেক্ষণের শর্তে বাংলাদেশসহ বিশ্বের ৮২টি দেশের নাগরিকদের জন্য সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্ত বাতিল করেছে ভারত।ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী নতুন এ স্বাস্থ্যবিধি ঘোষণা করে।ভারতে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রণে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাস্বত্ত্বেও, অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে নতুন স্বাস্থ্যবিধি ঘোষণা করা হয়েছে।
তবে, বিদেশীদের করোনার টিকা গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। যাত্রীদের বিমানবন্দরে নমুনা জমা দিতে হবে। তবে, ফলাফলের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। যদি কেউ করোনায় আক্রান্ত হয়, তাহলে তাকে নিজ দায়িত্বে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।এ ছাড়া, ৭২ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর টেস্টের রেজাল্ট অনলাইনে আপলোড দিতে হবে।আগামী ১৪ ফেব্রæয়ারি থেকে নতুন এ বিধি-নিষেধ কার্যকর হবে।
প্রাথমিকভাবে ৮২টি দেশের নাগরিকদেরকে ‘কোয়ারেন্টাইন-ফ্রি’ অনুমতি দেওয়া হবে। দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, হংকং, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর প্রভৃতি।ভারতে করোনাভাইরাসে সংক্রমণের হার হ্রাস পাওয়ায় বিভিন্ন প্রদেশে করোনার বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে।দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





