Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যে ৪ শর্তে কারাগার থেকে মুক্ত হলেন রিয়া বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যু রহস্যের জালে আটকে পড়ে নাকানিচুবানি খেয়ে চলেছেন প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

এর পর বলিউডে মাদক কেলেঙ্কারিতে ফেঁসে গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি। দীর্ঘ এক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন রিয়া।বৃহস্পতিবার সকালে রিয়ার জামিন মঞ্জুর করেন মুম্বাই উচ্চ আদালত।বেশ কয়েকটি শর্ত মেনে জামিন পেতে হয়েছে রিয়াকে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই, এক লাখ রুপি মুচলেকায় রিয়াকে জামিন দেয়া হয়। এ ছাড়া জামিন পেতে চারটি শর্ত মানতে হচ্ছে রিয়াকে। প্রথমটি হলো– আদালতে রিয়ার পাসপোর্ট জমা রাখতে হবে। দ্বিতীয়ত মামলা চলাকালীন ভারতের বাইরে যেতে পারবেন না।

এমনকি মুম্বাইয়ের বাইরে যেতে হলেও তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। আরও একটি শর্ত হলো– জামিনে মুক্ত হলেও আগামী ১০ দিন নিকটবর্তী থানায় নিয়মিত হাজিরা দিতে হবে।এমন সব শর্ত মেনে রিয়া জামিন পেলেও একই মামলায় রিয়ার ভাই শৌভিককে জামিন দেননি আদালত।

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদকযোগের বিষয়ে তদন্ত শুরু করে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তদন্তে ফেঁসে যান রিয়া, রাকুল প্রীত, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী। এ নিয়ে করা মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদকযোগের বিষয়ে তদন্ত শুরু করে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তদন্তে ফেঁসে যান রিয়া, রাকুল প্রীত, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীরা। এ নিয়ে করা মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া চক্রবর্তী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  অক্টোবর ২০২০/এমএম

 


Array