Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আমেরিকায় মেরিল্যান্ডের গ্রিনবেল্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার। সেখানেই ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল নিউইয়র্কের স্কার্সডেল-এর বাসিন্দা উল্ফ কুকিয়ার। ইন্টার্নশিপের প্রথম দু’টো দিন সাধারণভাবেই কাটে কিন্তু তৃতীয় দিনেই ঘটে গেল সেই ঘটনা।

নাসার মেরিল্যান্ডের মহাকাশ গবেষণা কেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছিল সে। সতেরো বছর বয়সী হাইস্কুল ছাত্রটি একটি গ্রহ আবিষ্কার করে ফেলেছে, তাও আবার ইন্টার্নশিপের তৃতীয় দিনেই।

উল্ফ, নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিল। এই প্রোগ্রামে নামে নতুন গ্রহের সন্ধান পাওয়া যায়। তার নাম দেয়া হয় ‘টিওআই ১৩৩৮বি’ ।প্রথমবার এমন একটি গ্রহ খুঁজে পাওয়া গেল যা দু’টি তারাকে কেন্দ্র করে ঘুরছে, এই গ্রহের দু’টি সূর্য।

নতুন গ্রহটির ভর পৃথিবীর প্রায় সাত গুণ। পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে তার অবস্থান। যে দু’টি তারাকে কেন্দ্র করে এটি ঘুরছে, তার একটি সূর্যের থেকে প্রায় ১০ শতাংশ বড়, অন্যটি সূর্যের এক তৃতীয়াংশ আকারের। এই তারাটি সূর্যের থেকে অনেক অনুজ্জ্বল বলে জানিয়েছে নাসা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ জানুয়ারি ২০২০ /এমএম


Array