Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাপানের দক্ষিণ-পশ্চিম রিউকিউ দ্বীপপুঞ্জ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইউটিসি সময় ২ টা ৫৪ মিনিটে সংঘটিত হয়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৫.২৩৪ অক্ষাংশ ও ১২৫.০২৯ দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি।

এটি জাপানের নাহা শহর থেকে প্রায় ২৮৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং হিরারা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। স্থানীয় সময় বেলা ১১টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৭ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array